
সৌদি আরবের মদিনা শহরে বুলডোজারের চাকায় আহত হয়ে এক প্রবাসী মারা গেছেন। তাঁর নাম আহমদ হোসেন (৫৮)। গতকাল রোববার রাত ২টার দিকে (সৌদি আরবের সময়) মদিনা শহরের চানাইয়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ হোসেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আছারতলী গ্রামের কালাচাঁন্দ বাড়ির মৃত সেনায়াত আলীর ছেলে।
নিহত আহমদ হোসেনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আহমদ হোসেন সৌদি আরবের মদিনা শহরের চানাইয়া এলাকায় বুলডোজারের চালক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল রাত ১২টার দিকে আহমদ হোসেন কর্মস্থলে কাজ করছিলেন। সেখানে কিছু সময় কাজ করার পর তাঁর বুলডোজারটির ত্রুটি দেখা দেয়। পরে মেরামত করার সময় অসাবধানতাবশত আহমদ হোসেন বুলডোজারটির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহমদ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আজ সোমবার সকালের দিকে বুলডোজার দুর্ঘটনায় আহমদ হোসেনের নিহত হওয়ার খবরটি পরিবারের কাছে আসে। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। দুই বছর আগে তিনি দেশে এসেছিলেন। মাস চারেক পর আবার প্রবাসে চলে গেছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১২ ঘণ্টা আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
৪ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৫ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১২ দিন আগে