
চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস দ্রুত ও সফলভাবে উদ্ধার করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) আনুষ্ঠানিক প্রশংসাপত্র (লেটার অব অ্যাপ্রিসিয়েশন) দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং লাইন প্রতিষ্ঠান সিএমএ সিজিএম।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বন্দর চেয়ারম্যানের কাছে পাঠানো প্রশংসাপত্রে যৌথভাবে স্বাক্ষর করেন সিএমএ সিজিএম গ্রুপের ফ্রান্স সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট মোরেও জেভিয়ার এবং সিঙ্গাপুর দপ্তরের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) অ্যাকার্ড ফ্রাঁসোয়া-জেভিয়ার।
আজ বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জাহাজটি আমরা দ্রুততম সময়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ কারণে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং লাইন প্রতিষ্ঠান সিএমএ সিজিএম আমাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।’
প্রশংসাপত্রে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তাৎক্ষণিক সাড়া, যথাযথ দিকনির্দেশনা এবং মেরিন বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত ও নিবেদিত প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সদস্য (হারবার ও মেরিন), হারবার মাস্টার, ডক মাস্টার এবং জ্যেষ্ঠ পাইলটদের নেতৃত্ব ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করা হয়েছে।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে সরাসরি অংশ নিয়ে সহায়তা করায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সিএমএ সিজিএম তাদের বার্তায় উল্লেখ করেছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশের সামুদ্রিক খাতের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গত সোমবার (৩ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে মাল্টার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস চট্টগ্রাম বন্দর চ্যানেলের রিটেইনিং ওয়ালে আটকে পড়ে। পরে বন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে জাহাজটি নিরাপদে উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার-সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
১২ মিনিট আগে
আজ বেলা ২টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
১৫ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের এক নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম ফরিদুল আলম ভুলু। তিনি কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক।
২৫ মিনিট আগে
জয়পুরহাট সদরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকশ্যাম এলাকার রায়হান হোসেন, পূর্ব ধানমন্ডি এলাকার সাইদুল ইসলাম ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার
৩১ মিনিট আগে