
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের এক নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম ফরিদুল আলম ভুলু। তিনি কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক। দুর্বৃত্তের ছোড়া দুটি পেট্রলবোমার একটি বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কাপাসিয়া থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) মো. যুবায়ের জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ফরিদুল আলম ভুলুর বাড়ি লক্ষ্য করে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানান, খবর পেয়ে কাপাসিয়া ও কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান প্যারা ও দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে যুবদল নেতা ভুলুর এক প্রতিবেশী জানান, গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে বাসিন্দাদের মধ্যে এখনো ভীতি বিরাজ করছে।
ঘটনার বিষয়ে জানতে কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম ভুলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
১ মিনিট আগে
বরিশাল নগরীর বাজার রোডের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া খাজা মঈনউদ্দীন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাদ্রাসার বর্তমান সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘিরে চরমোনাই পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
৬ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
১২ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে