
চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পরিত্যক্ত বাড়িতে মো. আজাদ (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকজন মিলে আড্ডা ও ইয়াবা সেবন করছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ফরেস্ট গেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পাঁচলাইশের হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম আজ সন্ধ্যায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে প্রাথমিকভাবে জানা গেছে, পরিত্যক্ত বাড়িটিতে নিহত যুবকসহ কয়েকজন মিলে ইয়াবা সেবন করছিলেন। সেখানেই আজাদ গুলিবিদ্ধ হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, কারা গুলি করেছে ও কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আজ বিকেল ৪টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আজাদকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, আজাদের এক বন্ধু তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। যে পরিত্যক্ত বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেখানে কেউ বসবাস করেন না। পুলিশের ধারণা, বাড়িটি মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়। আজাদকে হাসপাতালে নিয়ে আসা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।
১৩ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২১ মিনিট আগে
ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম দ্বার পদ্মা সেতু রেলপথে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে রেললাইনের যন্ত্রাংশ চুরির ফলে। একাধিকবার চুরি হয়েছে এই রেলপথের সিগন্যাল ব্যবস্থার মূল্যবান যন্ত্রাংশ। ফলে এই ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিগন্যাল ব্যবস্থা ব্যাহত হওয়ায় ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে ট্রেন চলাচল...
২৬ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে