
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের তৎপরতায় মায়ের কোলে ফিরে এল শিশু আব্দুল্লাহ। মাদকাসক্ত বাবা ইমরান হোসেন নেশার টাকা জোগাড় করতে দেড় বছরের আব্দুল্লাহকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছিলেন। মা বিষয়টি মতলব দক্ষিণ থানায় জানালে পুলিশের ত্বরিত তৎপরতায় শিশুটি দ্রুত উদ্ধার হয়। গতকাল সোমবার রাতে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।
জানা যায়, মতলব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা ইমরান হোসেন। ৪ জুন স্ত্রীর কাছ থেকে শিশুটিকে নিয়ে বের হয়ে যান। পরে ২০ হাজার টাকায় মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারের কাছে বিক্রি করে দেন।
সন্তান না পেয়ে মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানা-পুলিশকে জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে।
জানা যায়, শিশুটির বাবা মাদকাসক্ত। স্ত্রী-সন্তানের তেমন খোঁজখবর রাখেন না। লামিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে পেট চালান। নেশার টাকা জোগাড় করতেই নিজের সন্তানকে বিক্রি করে দেন ইমরান হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মতলব দক্ষিণ থানার এসআই রুহুল আমিন বলেন, মাদকসেবী ইমরান হোসেন মাদকের টাকা জোগাড় করতে ছেলে আব্দুল্লাহকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘লামিয়া বেগম থানায় এসে আমাদের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পুলিশ শিশুটিকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১৫ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৬ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬