Ajker Patrika

রেললাইন ঘেঁষে ট্রাক পার্কিং, দুর্ঘটনার কবলে পর্যটক এক্সপ্রেস

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২১: ২৫
রেললাইন ঘেঁষে ট্রাক পার্কিং, দুর্ঘটনার কবলে পর্যটক এক্সপ্রেস
ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের দরজা খুলে যায়। আজ রোববার দুপুরে চট্টগ্রামের চন্দনাইশের খানহাট স্টেশন-সংলগ্ন এলাকায়। ছবি: আজকের পত্রিকা

রেললাইনের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির অন্তত ১০টি দরজা খুলে পড়েছে। অল্পের জন্য ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।

চট্টগ্রামের চন্দনাইশের খানহাট স্টেশন-সংলগ্ন এলাকায় আজ রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকটি নিয়ে চালক সটকে পড়েন। এর ঘণ্টাখানেক পর দরজা খোলা অবস্থায় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের দরজা খুলে যায়। আজ রোববার দুপুরে চট্টগ্রামের চন্দনাইশের খানহাট স্টেশন-সংলগ্ন এলাকায়। ছবি: আজকের পত্রিকা
ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের দরজা খুলে যায়। আজ রোববার দুপুরে চট্টগ্রামের চন্দনাইশের খানহাট স্টেশন-সংলগ্ন এলাকায়। ছবি: আজকের পত্রিকা

দোহাজারী রেলওয়ে স্টেশনমাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস পটিয়া স্টেশন পার হয়ে চন্দনাইশের খানহাট স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের পাশ ঘেঁষে দাঁড় করিয়ে রাখা মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনটির ঘষা লাগে। এতে ট্রেনটির বেশ কয়েকটি বগির দরজা খুলে পড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রেলওয়ে চট্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সঙ্গে মাছবোঝাই একটি মিনি ট্রাকের ঘষা লাগে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় পর্যটক এক্সপ্রেসের ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। আমরা জড়িত ট্রাকচালককে খুঁজছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যপ্রাচ্যে ‘সিসিফাসের ফাঁদে’ যুক্তরাষ্ট্র, তবু ইরান যুদ্ধে কেন নেপথ্যে খেলোয়াড় চীন

বাংকার বাস্টারেও অভেদ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, সেখানেই কি চলছে পরমাণু সমৃদ্ধকরণ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

লঞ্চভাড়া ৩৬–৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত