
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬০ জন শিক্ষকের পদোন্নতির দাবি নিয়ে জটিল হচ্ছে পরিস্থিতি। পদোন্নতির দাবিতে আজ মঙ্গলবার কর্মবিরতি এবং দাবি মানা না হলে কাল বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। গতকাল সোমবার এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, উপাচার্য নানা অজুহাতে পদোন্নতি আটকে রেখে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলছেন। পদোন্নতির দাবিতে ১০ এপ্রিল একটি বোর্ড গঠনের জন্য উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম দেন শিক্ষকেরা। এতেও সাড়া না মিললে ১৯ এপ্রিল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন। তবে গতকাল তিনি অনশন ভেঙেছেন। তবে গতকালই নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকেরা। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের পদোন্নতিপ্রত্যাশী শিক্ষকদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সিন্ডিকেট কর্তৃক বিধিবিধানের ভিত্তিতে শিক্ষকদের পদোন্নতি হয়ে আসছে। কিন্তু ইউজিসি কর্তৃক জারিকৃত পত্র প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ, ইউজিসির এই পত্রের দুই মাস আগেই ২৪ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির নিয়োগ বোর্ড, সুপারিশ সম্পন্ন হয়। কিন্তু তা কার্যকর না হওয়ায় আমাদের একজন শিক্ষক এখন আমরণ অনশনে বসেছিলেন।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে তাঁরা তাঁদের কার্যক্রম চালাতে পারছেন না। উদ্ভূত পরিস্থিতিতে ববি শিক্ষক সমাজ আজ কর্মবিরতি পালন করবেন। এর মধ্যে সংকট নিরসন না হলে তাঁরা পরদিন বুধবার থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনসহ শিক্ষকেরা যেসব প্রশাসনিক কাজ করে থাকেন, তা-ও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে গতকাল সকালে এক জরুরি সভা করেন শিক্ষকেরা। সভায় উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান হাফিজ আশরাফুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, সভায় ৮৫ জন শিক্ষক ছিলেন। সবার উপস্থিতিতে শিক্ষকেরা একাডেমিক শাটডাউনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এই শাটডাউনের কারণ হিসেবে হাফিজ আশরাফুল হক বলেন, তাঁরা দুই বছর ধরে পদোন্নতির আশায় ছুটছেন। তাঁদের পদোন্নতি না হলে অন্যরাও সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তিনি বলেন, গতকালও উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, তাঁর কিছুই করার নেই।
শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘শিক্ষকেরা পদোন্নতি চাইছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী ওনাদের পদোন্নতি দেওয়ার জন্য সিলেকশন বোর্ড গঠন করি। বোর্ড বসানোর পর ইউজিসি থেকে পত্র দেয়, পদোন্নতির জন্য সরকার কর্তৃক ঘোষিত অভিন্ন নীতিমালা অনুসরণ করতে হবে এবং তাদের যাচাই-বাছাই শেষে পদোন্নতি দিতে পারবে। সে অনুযায়ী গত বৃহস্পতিবার ইউজিসির সঙ্গে সভা করেছি। ওই সভার রেজল্যুশন পেলে সমস্যার সমাধান হবে।’
তবে উপাচার্যের এই বক্তব্যের সঙ্গে একমত নন শিক্ষকেরা। শিক্ষকদের এই আন্দোলন প্রসঙ্গে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাইউম বলেন, ‘আমাদের আর আন্দোলনে যাওয়া ছাড়া উপায় নেই। উপাচার্যের জন্য আমাদের ৬০ জন শিক্ষকের অধিকার ও সম্মান ক্ষুণ্ন হচ্ছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ মিনিট আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
১৪ মিনিট আগে
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
১ ঘণ্টা আগে