
নির্মাণের কয়েক মাস পরেই ভেঙে পড়েছে পিরোজপুরের কাউখালীর একটি আয়রন ব্রিজ। ব্রিজের স্ল্যাবগুলো মাঝখান থেকে ভেঙে গেছে। ভাঙার পরেই জানা গেল, কংক্রিটের স্ল্যাবে লোহার রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সুপারিগাছ! সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।
খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুরের কাউখালীর দুটি ব্রিজসহ বেশ কিছু স্থাপনা মেরামতের জন্য সরকারের স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) ২০২১-২২ অর্থবছরে কাউখালী উপজেলা ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ছয়টি কাজের জন্য একটি দরপত্র আহ্বান করে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৭ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এর মধ্যে সদর ইউনিয়নের কাঠালিয়া খালের গোড়ায় নুরুল ইসলাম শরীফের বাড়ির সামনে একটি আয়রন ব্রিজের সংস্কারকাজ করে পিরোজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হালিমা এন্টারপ্রাইজ।
কয়েক মাস আগে কাজ শেষ হয়েছে। সম্প্রতি ব্রিজের ওপরের স্ল্যাবগুলোর কিছু ভেঙে যায়। এতেই বেরিয়ে আসে সুপারির গাছ। রডের বদলে স্ল্যাব নির্মাণে ব্যবহার করা হয়েছে এই সুপারিগাছ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এর কয়েকটি স্ল্যাব ভেঙে পড়ে। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছেন।
এলাকাবাসী বলেন, মাত্র কয়েক মাসের মধ্যেই আয়রন ব্রিজের স্ল্যাবগুলো মাঝখান দিয়ে ভেঙে গেছে। ভাঙা স্ল্যাবের ভেতরে রডের পরিবর্তে সুপারিগাছ পাওয়া গেছে। এই ব্রিজ দিয়ে কয়েক শ মানুষ প্রতিদিন চলাচল করে। এমন কাজের জন্য ঠিকাদাির প্রতিষ্ঠানের শাস্তি হওয়া দরকার।
এ বিষয়ে জানতে চাইলে কাউখালীর উপজেলা চেয়ারম্যান মো. আবু সাঈদ মিঞা জানান, জানার পর কাউখালী উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এর সত্যতা নিশ্চিত হয়েছে। পরে এক সভায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হালিমা এন্টারপ্রাইজকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা বলেন, ‘এটি একটি অব্যবস্থাপনা।’ এর জন্য দুঃখ প্রকাশ করে ইউএনও বলেন, যাঁরা প্রকল্পটি বাস্তবায়ন করেছেন, তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
২০২১-২২ অর্থবছরে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে এই আয়রন ব্রিজ পুনর্নির্মাণ করা হয়। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের সাড়া মেলেনি।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২৪ দিন আগে