
বরিশালে বই পড়ায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নানা ক্যাটাগরিতে নগরীর ৩৫টি বিদ্যালয়ের ২ হাজার ৭৭৬ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে আজ শুক্রবার নগরের শিল্পকলা একাডেমিতে এ পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন গুণীজনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. ওবায়দুল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার এটাই উপযুক্ত সময়। তিনি শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার বলেন, বই পড়েও নতুন দেশ, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) উপপরিচালক (বরিশাল অঞ্চল) মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, চরিত্র গঠন, মূল্যবোধের বিকাশ এবং জ্ঞান-প্রজ্ঞায় সমৃদ্ধ হতে নিয়মিত ভালো বই পড়ার কোনো বিকল্প নেই।
এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এম. এ মুহিত বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই একটি ‘এভারেস্ট’ অর্থাৎ একটি স্বপ্ন রয়েছে। অধ্যবসায়ের মাধ্যমে সেই স্বপ্ন জয় করা সম্ভব।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আ. জব্বার, বরিশাল পিটিআই এর সুপারিনটেনডেন্ট শিরীন শবনম, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, গ্রামীণফোন লিমিটেডের বরিশাল অঞ্চলের রিজিওনাল হেড মো. শাহিনুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ।
প্রসঙ্গত, দিনব্যাপী এই উৎসবে ৩৫টি স্কুলের মোট ২ হাজার ৭৭৬ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ২০৩৭ জন ‘শুভেচ্ছা’, ৬৯০ জন ‘অভিনন্দন’ এবং ৪৯ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৩ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৪ ঘণ্টা আগে