
দেশের ৮টি শহরে সরকার গত সপ্তাহে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাদের নিয়োগ দিলেও বরিশালের সিদ্ধান্ত আটকে গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চার নেতার নাম প্রস্তাব আকারে পৌঁছায় সরকারের উচ্চপর্যায়ে। তবে শীর্ষ নেতাদের চাপে তাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই চারজন ছাড়াও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে স্থানীয় আধা ডজন নেতা তৎপর রয়েছেন।
গত ২২ জানুয়ারি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। এর পর থেকে চাউর হয়েছিল বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের জন্য একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। এ জন্য লবিং, তদবিরও চালাচ্ছেন বিএনপির দায়িত্বশীল কয়েক নেতা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, অপর নির্বাহী সদস্য এবায়দুল হক চান, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন ও নগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ।
বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদার বলেন, এই নগরের পরিবেশের সুরক্ষা, টেকসই উন্নয়নে এমন একজন চেয়ারম্যান দরকার, যিনি এই শহরের বাসিন্দা, এই শহরের মানুষকে চেনেন, জানেন।
বিএনপি নেতা রহমাতুল্লাহ বলেন, তিনি কোনো পদ-পদবির আকাঙ্ক্ষা করেন না। তবে সরকার কোনো দায়িত্ব দিলে তা পালন করতে হবেই।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কেমন ব্যক্তির হওয়া উচিত, এ নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিগত সময়ে বরিশাল নগরের অপরিকল্পিত নানা উন্নয়নের কথা উঠে আসে। ওই সভায় একজন নারী উন্নয়নকর্মী বর্ধিত এলাকার উন্নয়নে তাগিদ দেন। আর একজন মহাসড়কের ওপর পার্ক করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত আর যেন না নেওয়া হয়, সেদিকেও দৃষ্টি আহ্বান করেন। কেউ কেউ আবার আগামী ৫ বছরের জন্য নয়, বরং ২৫ বছর পর কী হবে, তা ভেবেই উন্নয়ন করা দরকার বলে মতামত দেন। অপর একজন নগরীতে পরিকল্পিত বাস টার্মিনাল, উদ্যান, ওভারব্রিজ করার তাগিদ দেন।
জানতে চাইলে বরিশালের সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, নগরের পরিকল্পিত উন্নয়নে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ খুবই জরুরি হয়ে পড়েছে। এটি সরকারের অনুমোদিত কর্তৃপক্ষ। ভবন নির্মাণ, পরিবেশ রক্ষা এ দপ্তরের নিয়ন্ত্রণে থাকবে; যিনি বরিশাল সম্পর্কে জানেন, ভাবেন এবং বরিশালের খেলার মাঠ, জলাশয় রক্ষা করবেন, এমন একজন ব্যক্তি চেয়ারম্যান হয়ে আসুক।
বাসদের বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মনে করি, বরিশালবাসীর স্বার্থে একজন দক্ষ অভিজ্ঞতাসম্পন্ন এবং জনবান্ধব চেয়ারম্যান সরকার নিয়োগ দেবে।’
বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সহসভাপতি আব্দুর রশিদ নিলু বলেন, ‘উন্নয়নের দৃষ্টিভঙ্গি রয়েছে এমন একজনকে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা দরকার। এমন কোনো চেয়ারম্যান চাই না, যিনি মহাসড়ক দখল করে পার্ক নির্মাণ করবেন।’

ইমন প্রতিদিন সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে ফার্মগেট দোকানে কাজে যায়। হয়তো কোনো কাজে খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় গিয়েছিল। সেখানে সিএনজির ধাক্কায় ইমন আহত হয়। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
৫ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে শুকরন বেগম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী মারা গেছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মাদবরেরচর এলাকার তেলের পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকরন বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের মোকশেদ হাওলাদারের স্ত্রী।
৭ মিনিট আগে
রংপুর মহানগরীতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
যশোরের কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার সময় গতকাল শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে পুলিশের ওপর ওই হামলা হয়। শুক্রবার রাতে উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ বিরু
২৬ মিনিট আগে