Ajker Patrika

কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা
ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার সময় গতকাল শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে পুলিশের ওপর এই হামলা হয়।

শুক্রবার রাতে উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ বিরুদ্ধে মামলাটি করেছেন। এ খবর লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে কেশবপুরের চিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনার সময় একদল যুবক মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে।

এ সময় চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম তাদেরকে আইনি প্রক্রিয়ায় মোটরসাইকেলটি নেওয়ার জন্য বললে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় যুবকরা পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের ওপর চড়াও হয়ে তাকে মারপিট করে। ঘটনা জানার পর পরই কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত