Ajker Patrika

ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঢাকা-বরিশাল রুটে বাসভাড়া বাড়ল ৫০ টাকা
বরিশাল বাস টার্মিনাল। ফাইল ছবি

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না। ঢাকা-বরিশাল রুটে ইতিমধ্যে জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। মঙ্গলবার দিনভর বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে এই চিত্র দেখা গেছে। এতে অসন্তোষ প্রকাশ করেছেন এই রুটের যাত্রীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নথুল্লাবাদে শ্যামলী পরিবহনে খোঁজ নিয়ে জানা গেছে, ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। একই তথ্য জানা গেছে হানিফ ও সাকুরা পরিবহনের ক্ষেত্রে। শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, সব সময় ৫৫০ টাকায় তিনি ঢাকা যান। কিন্তু হঠাৎ ঢাকার ভাড়া ৬০০ টাকা করেছে। ৫০ টাকা করে প্রত্যেকের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে।

আসমা আক্তার নামক এক গৃহিণী সন্ধ্যায় জানালেন, তাঁর কাছ থেকে শ্যামলী পরিবহনে ৬০০ টাকা ভাড়া নিয়েছে। তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির কথা বলেছে কাউন্টার থেকে।

এ প্রসঙ্গে বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’

এদিকে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়ানোর জন্য দেশের সব পরিবহনমালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এই নির্দেশনা দেন। তিনি বলেন, সরকারিভাবে বাসভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত