
জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরে শক্তিশালী ভূমিকম্পের পর একটি বড় শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএনের সহযোগী গণমাধ্যম টিভি আসাহি।
তবে এই ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে ও নিহত ব্যক্তিরা শপিং মলের কর্মী নাকি ক্রেতা—তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
এর আগে জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ‘ইওন মল কুমামোতো’ নামের ওই বিক্রয়কেন্দ্রের ২০ থেকে ৩০ জন কর্মীর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। ধসে পড়া অংশের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ভূমিকম্পের পরপরই গ্যাস লিকেজ থেকে ওই বিস্ফোরণের সৃষ্টি হতে পারে। সরকারি সূত্রের বরাতে টিভি আসাহি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মলের ভেতরে থাকা রেস্তোরাঁগুলোর গ্যাসের লাইনে ক্ষয়ক্ষতি হয়। সেখান থেকে নির্গত গ্যাস কোনো কারণে আগুনের সংস্পর্শ পেয়ে বিস্ফোরিত হয়েছে।
তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ১৬ বছর বয়সী ইয়ালদা মোহাম্মদখানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিল। গত ৯ জানুয়ারি তেহরানে মুখোশধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে করে বিক্ষোভকারীদের ধাওয়া করলে পরিবারের সঙ্গে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ইয়ালদা।
৯ ঘণ্টা আগে
অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী ও গীতিকার গ্লেন হ্যানসার্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ডাবলিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৬ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়। তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘দ্য ফ্রেমস’-এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন এবং ১৯৯১ সালের আলোচিত চলচ্চিত্র দ্য কমিটমেন্টসেও অভিনয় করেছিলেন।
১০ ঘণ্টা আগে
রাশিয়াগামী ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার জবাবে কাস্পিয়ান সাগরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এর প্রতিশোধ হিসেবে ইউক্রেনের একটি সমুদ্রবন্দরে পাল্টা হামলার কথা বিবেচনা করেছিল ইরান—সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মামলা করেছে রাশিয়া। দেশটির অভিযোগ, জনপ্রিয় এই ম্যাসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে ইউক্রেনীয় গোয়েন্দারা রাশিয়ার ভেতরে নাশকতা ও হামলা সংগঠিত করছে।
১২ ঘণ্টা আগে