
সাহ্রি খেয়ে বাড়ির পাশেই মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন মো. নজরুল ইসলাম (৪৫)। প্রথম রাকাতের পর রুকুতে যেতেই রামদা ও চাপাতি দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন তাঁরই বড় ভাই জাহাঙ্গীর আলম লিটন (৪৮) এবং ছোট ভাই শামছুল আলম শাহিন (৪০)। এ সময় তাঁদের বড় ভাই বিপুল (৫২) বাধা দিলে তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আজ শুক্রবার ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর মারা যান বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন। এর পরপরই তাঁর রেখে যাওয়া সম্পত্তি এবং মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগ–বাঁটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে কলহ শুরু হয়। বিপুল ও নজরুল একপক্ষ হন। অন্যপক্ষে জাহাঙ্গীর ও শাহীন। তাঁদের কলহ মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ায়।
কয়েক দিন আগে বাড়ির একটি গাছ কাটা নিয়ে সেই বিরোধ নতুন রূপ নেয়। এ অবস্থায় বিরোধ মেটাতে গত বুধবার বাড়িতে আসেন নজরুল। গতকাল বৃহস্পতিবার রাতে এসব নিয়ে চার ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
সাহ্রি খাওয়ার পর মসজিদে ফজরের নামাজ পড়তে যান নজরুল ও বিপুল। প্রথম রাকাতের পর রুকুতে যেতেই মসজিদের ভেতরে ঢুকে রামদা ও চাপাতি দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন জাহাঙ্গীর ও শাহীন। ঠেকাতে গিয়ে আহত হন বিপুল। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। বিপুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরই অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১২ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬