বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

সিলেট-৪ আসন (কোম্পানীগঞ্জ) নিজ নির্বাচনী এলাকার এক কর্মসূচিতে যোগ দিয়ে হঠাৎই বুকে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
মন্ত্রীর ঘনিষ্ঠজনেরা জানান, তাঁকে আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তিনি হাসপাতালেই পূর্ণ বিশ্রামে রয়েছেন।
জানা যায়, সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপরই তাঁকে দ্রুততার সঙ্গে সিলেট নগরে নিয়ে আসা হয়। এ সময় মন্ত্রীকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।









