Ajker Patrika

সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৮: ২১
সিলেটে ভাতিজার হাতে চাচা খুন
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত রুস্তম আলী উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত হাসান আলীর ছেলে। আর আটক বিল্লাল মিয়া একই গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তাঁর দূর সম্পর্কের চাচা।

আটক বিল্লাল মিয়ার বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানিয়েছেন, কয়েক দিন আগে রুস্তম আলী তাঁকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে তাঁর মধ্যে ক্ষোভ ছিল। আজ সকালে রুস্তম আলীকে একা পেয়ে বঁটি-দা দিয়ে তাঁর ওপর হামলা চালান বিল্লাল।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লাল মিয়াকে কোর্টে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত