বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে প্রযুক্তিগত সেবা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। সফর শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।


দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। আজ রোববার কেন্দ্রীয় কার্যালয় থেকে রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও স্থানীয় নেতারা মেয়াদোত্তীর্ণ কমিটি ও শৃঙ্খলা-সংক্রান্ত উদ্বেগের কথা বলেছেন।

আজ দুপুরে মোল্লাপাড়া গ্রামের নিজ বাড়িতে ছেলে নুরুজ্জামনকে সঙ্গে নিয়ে মাটির ঘরে কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন বাবা শরিফুল ইসলাম। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল ইসলাম কাছে থাকা একটি শাবল দিয়ে নুরুজ্জামানের মাথায় আঘাত করেন।

দিনাজপুরের পার্বতীপুরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর (কালিরহাট) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল