
দিনাজপুরের পার্বতীপুরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর (কালিরহাট) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।
নিহত মা-মেয়ে হলো ওই এলাকার নিপেন চন্দ্র রায়ের স্ত্রী সবিতা রানী (৩৫) ও তাঁর মেয়ে পল্লবী রানী (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা ঘরে ছিলেন না। বিকেল সাড়ে ৫টার দিকে নিহত সবিতা রানীর স্বামী নিপেন চন্দ্র রায় বাড়িতে ফিরে দেখেন, তাঁদের শয়নকক্ষের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মা ও মেয়ে ঝুলছে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ মোবাইল ফোনে জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে