সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলাম হোসেনের বাড়িতে আগুন দিয়েছেন একদল লোক। আজ শুক্রবার রাতে দুজনের বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে বোচাগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের চালান দীঘিরপাড় নামক সীমান্ত এলাকা দিয়ে চারজনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মধ্যরাতে থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফসার আলী। কিন্তু সেখানে আগে থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। মৌখিকভাবে পদত্যাগ করার ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় তাঁকে সেখানেই গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরে মধ্যরাতে পাঁচ মিনিটের ঝড়ে গাছপালাসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়কযোগাযোগে বিঘ্ন ঘটে। এ ছাড়া গাছের ডাল বৈদ্যুতিক খুঁটিতে পড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে অনেক জায়গা।