দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন রাষ্ট্রদূত।


দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীর মাইক্রোবাস সড়কে সাইড দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের এক শ্রমিকনেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার দশমাইল এলাকায় পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কে এই ঘটনা ঘটে

খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন তিনি।

কাহারোলে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।