দিনাজপুরের পার্বতীপুরে শাবল দিয়ে আঘাত করে ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে বাবা শরিফুল ইসলামের (৪০) বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শরিফুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা এবং নিহত নুরুজ্জামান (১৫) তাঁর ছেলে।
আজ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মোল্লাপাড়া গ্রামের নিজ বাড়িতে ছেলে নুরুজ্জামনকে সঙ্গে নিয়ে মাটির ঘরে কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন বাবা শরিফুল ইসলাম। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল ইসলাম কাছে থাকা একটি শাবল দিয়ে নুরুজ্জামানের মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে। পরে স্থানীরা নুরুজ্জামানকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত বাবাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে