
দিনাজপুরে মধ্যরাতে পাঁচ মিনিটের ঝড়ে গাছপালাসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়কযোগাযোগে বিঘ্ন ঘটে। এ ছাড়া গাছের ডাল বৈদ্যুতিক খুঁটিতে পড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে অনেক জায়গা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৪৬ মিনিট থেকে ১টা ৫১ মিনিট পর্যন্ত স্থায়ী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার।
ঝড়ে দিনাজপুর-বোচাগঞ্জ ও দিনাজপুর-কাহারোল উপজেলা সড়কে গাছ পড়ে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর থেকেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে।
দিনাজপুর শহরে ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের গাছপালারও অনেক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন চত্বর ও সামনের সড়কে থাকা বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। এ সময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে ইন্টারনেটের তার ছিঁড়ে যাওয়ায় ইন্টারনেট নেটওয়ার্কও বাধাগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের নেটওয়র্কেও বিঘ্ন ঘটছে।
তবে ঝড়ে কাঁচা ও টিনের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে এবং গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে।
দিনাজপুর পিডিবি কর্তৃপক্ষ জানায়, ঝড়ে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন রাখা হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সচল রাখার জন্য কাজ শুরু হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, আচমকা ঝড়ের কারণে দিনাজপুর শহরসহ বেশ কয়েকটি উপজেলায় গাছপালা, কাঁচা ঘরবাড়ি ও উঠতি ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে