
দিনাজপুরের কাহারোলে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে দশমাইল-পঞ্চগড় সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওয়ালদাপাড়া চাল মার্কেট এলাকার মৃত শামসাদের ছেলে শাহীন হোসেন (৩৫) ও রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহেবপাড়া এলাকার মৃত মজনু হোসেনের ছেলে শহীদ হোসেন (৩৪)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিহত দুজন মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে সৈয়দপুর থেকে বীরগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে পৌঁছালে দশমাইল-পঞ্চগড় সড়কে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে তাঁরা। ঘটনাস্থলেই মারা যান ওই দুই আরোহী।
এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে