দিনাজপুরের কাহারোলে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পূর্ণভবা নদীর তেলমাখা ঘাটে এ ঘটনা ঘটে।
মৃত মো. নাঈম হাসান (১৫) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাঈম হাসানসহ ৪ বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। নদীতে ডুব দিলে নাইম হাসান আর ওঠেনি। তার সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করেও পায়নি। খবর পেয়ে এলাকাবাসী এসে প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজি করে। পরে নদীতে জাল ফেললে এতে তার মরদেহ আটকে যায়।
কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু কুমার রায় বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। স্বজনদের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে