নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, মাজারের সিন্দুকে প্রায় তিন বছর ধরে দানের টাকা জমা হচ্ছিল। সাধারণত তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হতো। প্রতিবার সেখান থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যেত। এবার সিন্দুকে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।


নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
নাটোরের লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সড়কে দুই চালককে হাত-পা বেঁধে রসুনভর্তি ভ্যান নিয়ে গেল ডাকাতেরা
নাটোরের লালপুরে অস্ত্রের মুখে দুই ভ্যানচালককে জিম্মি করে হাত-পা বেঁধে রেখে রসুনভর্তি দুটি ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোররাতে উপজেলার বিজয়পুর-চানপুর সড়কের ভুবনের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোরে পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের লালপুরে পানিতে ডুবে তামিম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিলমাড়িয়া বাজারের পার্শ্ববর্তী পদ্মা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।











