
নওগাঁর মান্দা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে পড়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার তালপাতিলা এলাকায় বেড়িবাঁধের একটি স্থান ভেঙে পড়ে। এতে আশপাশের তালপাতিলা ও উত্তর চকরামপুর গ্রামের অন্তত ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে নদের পানি বাড়তে থাকায় রাত জেগে বেড়িবাঁধ পাহারা দিচ্ছিলেন তাঁরা। ভোররাতে পাহারারত লোকজন চলে যাওয়ার পর বাঁধের একস্থানে লিকেজ দেখা দেয়। খবর পেয়ে এলাকাবাসী তা মেরামতের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি। বেড়িবাঁধ ভেঙে পড়ায় শতাধিক বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে বেশ কিছু জলাশয়ের মাছ।
তালপাতিলা গ্রামের বাসিন্দা এমদাদুল হক বাবুল বলেন, ২০২৩ সালের বন্যায় এই স্থানে বেড়িবাঁধটি ভেঙে গিয়েছিল। এরপর দীর্ঘদিন মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় এটি খোলা অবস্থায় ছিল। দেড় মাস আগে বাঁধটি সাময়িকভাবে মেরামত করা হয়। কিন্তু এবার নদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আবারও তা ভেঙে পড়ে। তিনি আরও বলেন, ‘বাঁধ মেরামতের পর আমরা জমিতে আমন ধান রোপণ করেছিলাম। অনেকেই জলাশয়ে মাছ চাষ করছিলেন। এখন সবই পানির নিচে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’
এদিকে বেড়িবাঁধে ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি বলেন, বেড়িবাঁধ ভাঙনের খবরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্গত কয়লাবাড়ি গ্রামের ২২টি পরিবারকে তাৎক্ষণিক খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আত্রাই নদের পানি ধীরে ধীরে কমছে। আজ বেলা ৩টায় জোতবাজার পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪২ মিটার, যা বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে।

দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটন সড়ক অবরোধ স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। এর পর জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
১৩ মিনিট আগে
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ বৃহস্পতিবার নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩-এর আলোকে ২০১০ সালের গেজেটে প্রকাশিত বিধিমালার আলোকে বয়লার পরিচারকেরা প্রথম ও দ্বিতীয় শ্রেণি সনদপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০২২ সালে বয়লার আইনের গেজেট প্রকাশ করা হয়। আইনের ৯ ধারায় সনদের পরিবর্তে বয়লার পরিচালনা লাইসেন্সের বিধান রাখা হয়। আইনের ১২ ধারায় লাই
৩১ মিনিট আগে
দুই মাদক কারবারিকে আটক করায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে