নওগাঁর মান্দায় বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করেন।
আব্দুল আজিজ মোল্লা তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন সৎভাই নাসির উদ্দিন মোল্লাসহ তাঁর লোকজন।
চিকিৎসাধীন আব্দুল আজিজ মোল্লা জানান, তাঁর সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।
আব্দুল আজিজ বলেন, ‘গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী নামের দুই ব্যক্তি গল্প করার কথা বলে আমাকে নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জানতে পারি, আমাকে বস্তায় ভরে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। সকালে কৃষকেরা আমাকে উদ্ধার করেন।’
তালপাতিলা গ্রামের কৃষক আব্দুর রকিব জানান, সকালে ধানখেতে সার দিতে গিয়ে বস্তার ভেতরে মানুষ দেখে চিৎকার করেন তিনি। পরে অন্যরা এসে আব্দুল আজিজকে উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৮ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১৪ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২৮ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
১ ঘণ্টা আগে