
নওগাঁর মান্দায় কাবিখা প্রকল্পে লুটপাট-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম। গতকাল বুধবার প্রকল্পের তথ্য দেওয়ার নামে ডেকে নিয়ে সাংবাদিকদের হুমকি দেন তিনি।
পিআইও আরিফুল ইসলাম দম্ভোক্তি দেখিয়ে বলেন, ‘আমাকে না জানিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেছেন। আপনাদের দেখে নেওয়া হবে। আমি মনে করলে আপনারা কেউ এখান থেকে যেতে পারবেন না। আমি এই স্টেশন থেকে চলে গেলে আপনারা কেউ ভালো থাকবেন না।’
এ সময় ছয়জন সাংবাদিকের উপস্থিতিতে পিআইও আরিফুল ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর রহমানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রকল্পের কাজ কারচুপির বিষয়ে গালিগালাজ করেন। পরে ইউপি সদস্য মনসুর রহমানের কাছ থেকে সাংবাদিকদের সামনে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পকেটস্থ করেন তিনি।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।’
এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।’
নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান বলেন, ‘প্রকল্পের কাজে অসংগতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একজন কর্মকর্তা হয়ে তিনি কখনোই সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ বা হুমকি দিতে পারেন না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে কাবিখার চার প্রকল্পের মাধ্যমে সাড়ে ৩০ টন চাল লুটপাট করা হয়, যার বাজারমূল্য ১৪ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। এ নিয়ে গতকাল আজকের পত্রিকায় ‘দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রকল্পের বিষয়ে তথ্য দেওয়ার নামে সাংবাদিকদের ডেকে নিয়ে হুমকি দেন আরিফুল ইসলাম। এ ঘটনার পর স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম নগরের নাসিরাবাদে নিজ কার্যালয়ে এসপি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, রাউজানে সন্ত্রাস ও টার্গেট কিলিং ঠেকাতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে পুলিশ।
২৪ মিনিট আগে
ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে বলে জানান সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মোহাম্মদ ছামিম নামে এক যুবককে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
৩২ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুলাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত দুলালের স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
৩৪ মিনিট আগে