
নওগাঁর নিয়ামতপুর ও মান্দা উপজেলায় রাতভর ভারী বৃষ্টিপাতে ধান ও সবজির খেত ডুবে গেছে। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। এতে কৃষক ও মাছচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন।
নিয়ামতপুরে গতকাল শুক্রবার রাতভর ভারী বৃষ্টিতে মাঠের প্রায় ২৫ শতাংশ ধান জমিতে নুয়ে পড়েছে এবং প্রায় ১৫ শতাংশ জমির ধান ডুবে গেছে। কিছু কিছু জায়গায় ধান কাটা শুরু হলেও আগামী সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটার কথা ছিল। হঠাৎ ভারী বৃষ্টির কারণে ফসলের খেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ জমির ধান পানিতে ভাসছে। টানা বৃষ্টিতে নিয়ামতপুর উপজেলায় পুকুর-খাল-বিলের পানি উপচেও অনেক খেত ডুবে গেছে।
উপজেলার ভাবিচা গ্রামের ধনঞ্জয় মহন্ত বলেন, ‘আমাদের প্রায় ১২ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টিতে ফলন নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। এমন দুঃসময়েও কৃষি অফিস খোঁজখবর নিতে আসেনি।’
একই এলাকার আপেল, সবুজ, মামুনসহ অনেক কৃষক বলেন, ঋণ ও নিজের জমানো টাকা খরচ করে আমনের আবাদ করা হয়েছে। আমনের ফসল পানিতে টলটল করছে। সরকারি সহযোগিতা না পেলে পথে বসতে হবে।
এ ব্যাপারে কথা বলতে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘গত রাতের ভারী বৃষ্টিপাতে উপজেলা বিভিন্ন মাঠের ধান পড়ে গেছে এবং নিচু এলাকার ধান ডুবে গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ জরিপ করছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য।’

মান্দায় আমনসহ সবজিখেতের ব্যাপক ক্ষতি:
মান্দা উপজেলায় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত একটানা বৃষ্টিপাতে ধানখেত তলিয়ে গেছে। সরিষা, ফুলকপি, আলু, পেঁয়াজের বীজতলা, গাজর ও অন্য সবজির জমিগুলো ডুবে গেছে। এতে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
কৃষকেরা বলছেন, কার্তিক মাসের শুরুর দিকে আবহাওয়া ভালো থাকায় তাঁরা জমিতে হালচাষ দিয়ে ফসল রোপণের প্রস্তুতি নেন। এরই মধ্যে জমিতে সরিষা, আলু, ফুলকপি, গাজর, মুলাসহ বিভিন্ন সবজির আবাদ করা হয়েছে। পেঁয়াজের বীজতলাসহ মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছেন অনেকে। গতকাল সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি হওয়ায় অনেক ফসলের জমি পানিতে তলিয়ে যায়। জমিতে নুয়ে পড়েছে আধা পাকা আমন ধান। এরই মধ্যে মাঠের নিচু এলাকার আমনখেত পানিতে তলিয়ে গেছে।
আজ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আমন ধানের খেতসহ সরিষা ও বিভিন্ন শীতকালীন সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ার চিত্র দেখা গেছে।
উপজেলার হাজী গোবিন্দপুর, গাইহানা কৃষ্ণপুর, চককানু, নবগ্রামসহ বিভিন্ন গ্রামে আলু, ফুলকপি, পেঁয়াজ, ক্ষীরাসহ নানা সবজির খেত পানিতে ডুবে রয়েছে। কিছু স্থানে পেঁয়াজের বীজতলাও নষ্ট হয়ে গেছে।
এনায়েতপুর গ্রামের কৃষক অমল চন্দ্র সরকার বলেন, ‘২৫-৩০ বছরেও কার্তিক মাসে এত বৃষ্টি দেখিনি। প্রবল বৃষ্টিতে আমার কয়েক বিঘা জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে।’ পশ্চিম নুরুল্লাবাদ গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, ‘ধান সবে পাকতে শুরু করেছিল। এখন গাছ নুয়ে পড়ে পানির নিচে গেছে। বোরোতে ক্ষতির পর এবারও লোকসান গুনতে হবে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, হঠাৎ প্রবল বৃষ্টিতে আমন ধান ও সবজিখেতের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় ৬০০ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে তিনি সেখানে পৌঁছান। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
২৮ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে এক বিএনপি নেতার বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
কৃষক কার্ড পুরোপুরি চালু হলে দেশে আর সারের কোনো সংকট থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। একই সঙ্গে আগামী মাস থেকেই ‘ফ্যামিলি কার্ড’-এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি চালু হলে মা-বোনেরা প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সুবিধা পাবেন....
১ ঘণ্টা আগে