সকলের অজান্তে দুই শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাদের মা রেখা খাতুনসহ স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করা হয়।


সাতক্ষীরার ছয়টি নদ-নদী ও অসংখ্য খালের জমি দখলের অভিযোগে ৩০২ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। উচ্ছেদ পরিকল্পনা জাতীয় নদী রক্ষা কমিশনে পাঠানো হয়েছে। তবে উচ্ছেদ অভিযান শুরু করতে অর্থ বরাদ্দের অপেক্ষার কথা জানিয়েছে প্রশাসন।

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মান্নান শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে গাছ কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, কিছু চিরকুট সিআইডির ক্রাইম সিন ইউনিট উদ্ধার করেছে। ফরেনসিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সিআইডি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করলে তা খতিয়ে দেখা হবে। হাতের লেখা মিলিয়ে দেখা কিংবা সিআইডির তদন্ত প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।