সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের নিহতের বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে পুলিশ তাঁর কাদামাখা মরদেহ উদ্ধার করে।


উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৩০০ পরিবারের মাঝে ১০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অর্থ আত্মসাতের মামলায় খুলনার একটি আদালত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. মকবুল হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই আদালত তাঁকে ৪৮ হাজার ৭৪৯ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় নদ-নদীর তীরবর্তী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থানে অনেক আগে থেকেই বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদ-নদীতে। বর্তমানে বেড়িবাঁধের অন্তত ৪০টি স্থান ঝুঁকিতে রয়েছে।