Ajker Patrika

কলারোয়ায় পুকুরে ডুবে দুই সহোদর ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
কলারোয়ায় পুকুরে ডুবে দুই সহোদর ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে।

তারা ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল নাঈমা (৫) ও ছেলে সানজিদুল ইসলাম (২)।

নিহত শিশুদের চাচা আব্দুল গফুর বলেন, সকলের অজান্তে দুই শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাদের মা রেখা খাতুনসহ স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত