Ajker Patrika

মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২০: ২৮
মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক
সাতক্ষীরার গোটাঘাটা মসজিদে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক দাবি করেছেন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলকে ঘিরে আলোচিত ঘটনার ওই তরুণী নিজেই আজীবন এমপির সেবায় নিয়োজিত থাকার আবদার করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সেই তরুণী নিজেই বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার ‘চরম আবদার’ করেছিলেন।

বিতর্কিত বিয়ের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মুহাদ্দিস আরও বলেন, ‘এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসে দেখলাম যে, ওই মেয়েটির আবদার, সে অন্য জায়গায় বিয়ে করবে না, যত দিন সে বাঁচবে, এমপি সাহেবকে সেবা করে যাবে।’

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, এভাবেই মেয়েটির ‘অগাধ’ দাবির মুখে তাঁর মা-বাবা বাধ্য হয়ে তাঁদের বাড়িতে বিবাহের ব্যবস্থা করেছেন। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক। বিয়েটা অনৈতিক না, অসামাজিক। এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে (গাজী নজরুল) বহিষ্কার করে দেওয়া হয়েছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশরাররফ হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত