Ajker Patrika

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮: ১৭
তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল
মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালা উপজেলায় ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া ও যাতায়াতের সুবিধা বাড়াতে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসব বাইসাইকেল দেওয়া হয়।

আজ বুধবার বেলা ২টার দিকে তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন প্রমুখ।

বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত