সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামে নিহতের বড় ভাই নূর ইসলামের বাড়ির পেছন থেকে পুলিশ তাঁর কাদামাখা মরদেহ উদ্ধার করে।
তিনি আশাশুনি উপজেলার আগরদাঁড়ি গ্রামের রহিম সরদারের ছেলে।
নিহতের ছেলে গোলাম কিবরিয়া জানান, তাঁর বাবা গ্রাম থেকে বিভিন্ন প্রকার ফল কিনে বাজারে বিক্রি করতেন। দাদা মৃত আব্দুর রহিমের কাছ থেকে আট শতক জমি কিনে নিয়েছেন মর্মে একটি ভুয়া দলিল দেখিয়ে বড় চাচা নূর ইসলাম আট শতক জমি দাবি করে আসছিলেন। ওই জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে তাঁর বাবা নামজারি করিয়ে নেন। জমির আরএস রেকর্ডও তাঁর বাবার নামে।
একপর্যায়ে বড় চাচা নূর ইসলাম ওই জমি তাঁর দাবি করে ২০২৪ সালে সাতক্ষীরা সিভিল আদালতে মামলা করেন। এর পর থেকে বড় চাচার সঙ্গে তাঁদের বিরোধ চরমে পৌঁছে।
গোলাম কিবরিয়া আরও জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী মোড়ে চা খাওয়ার কথা বলে তাঁর বাবা বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন তাঁরা। একপর্যায়ে আজ সোমবার সকালে আশাশুনি থানায় জিডি করেন। বেলা ১১টার দিকে প্রতিবেশী চাচি সালেহা খাতুন বড় চাচা নূর ইসলামের বাড়ির পেছনে বাবার কাদামাখা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে বেলা ৩টার দিকে পুলিশ তাঁর বাবার মরদেহ উদ্ধার করে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ খান জানান, কালাম সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সোমবার বিকেলে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে ঘাড়, গলা ও কোমরের চামড়া ছিলে যাওয়ার চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাবে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ ও ১১ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ও থার্মাল ইমেজার দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
৪ মিনিট আগে
ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদির কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময়
১৭ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে