
সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর গলা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীসহ সাতজনকে আটক করা হয়েছে। কমলা ওই গ্রামের মোবারক গাজীর স্ত্রী।
কমলা খাতুনের স্বামী মোবারক আলী বলেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলাকে বিয়ে করেন। তাঁর প্রথম পক্ষে এক ছেলে ও দ্বিতীয় পক্ষে দুই ছেলে রয়েছে। পারিবারিক বিরোধের জেরে কমলার সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। আজ শুক্রবার ভোরে তিনি নামাজ পড়তে ওঠেন। এ সময় তিনি কমলার ঘরের দরজা খোলা দেখেন। তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে অল্প দূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিচালিগাদার পাশে কমলার গলাকাটা লাশ দেখতে পান। পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও কমলার ব্যবহৃত জুতা পড়ে ছিল।
এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, কমলা খাতুনকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তাঁর স্বামীসহ তিন ছেলে ও তাঁদের তিন বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য কমলার লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
২ মিনিট আগে
রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে