Ajker Patrika

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদ কমিটির সভাপতিকে পুলিশে দিল এলাকাবাসী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২২: ০৫
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদ কমিটির সভাপতিকে পুলিশে দিল এলাকাবাসী
গ্রেপ্তার আলী আকবর জোয়ারদার। ছবি: আজকের পত্রিকা

মাগুরার শ্রীপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলী আকবর জোয়ারদার (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় একটি মসজিদ কমিটির সাবেক সভাপতি।

পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত আলী আকবরকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু ও তার পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার একটি মসজিদ মাঠে খেলছিল শিশুটি। এ সময় তাকে ৫০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত আলী আকবর। সেখান থেকে বের হলে স্থানীয় লোকজন শিশুটিকে জিজ্ঞাসাবাদ করেন। তখন শিশুটি ঘটনার বিস্তারিত প্রকাশ করে। পরে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত আলী আকবরকে আটক করে সালিস বৈঠকের উদ্যোগ নেয়। কিন্তু খবর পেয়ে নাকোল ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘অভিযুক্ত আলী আকবর এর আগে আমার বড় মেয়ের সঙ্গেও একই রকম অপকর্মের চেষ্টা করেছিলেন। কিন্তু ভয়ভীতি প্রদর্শনের কারণে সেই ঘটনা তখন প্রকাশ পায়নি।’

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, বুধবার বিকেলে খবর পেয়ে নাকোল ক্যাম্প পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে। আজ দুপুরে মামলা করার পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত