
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই ফিরোজ হায়দার খান ও দিপু হায়দার খান।
গত বৃহস্পতিবার ফিরোজ হায়দার খান ও রোববার (২১ ডিসেম্বর) দিপু হায়দার খানের পক্ষে তাঁদের কর্মী-সমর্থকেরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ আক্তার বিষয়টি নিশ্চিত করেন। ফিরোজ হায়দার ও দিপু হায়দার উপজেলার গোড়াই নাজিরপাড়ার বাসিন্দা।
জানা গেছে, ফিরোজ হায়দার খান বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য। অন্যদিকে দিপু হায়দার খান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক। তিনি মির্জাপুর আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হয়ে প্রচার-প্রচারণায় ছিলেন। মনোনয়ন না পেলেও তিনি আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ বিষয়ে ফিরোজ হায়দার খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হলে তিনি আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ বিষয়ে কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান বলেন, ‘দলের কাছে মনোনয়ন চেয়েছি। যেহেতু দলের মনোনয়ন এখনো চূড়ান্ত না।’ সে কারণে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানান।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৩ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৩ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৩ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৩ ঘণ্টা আগে