
টাঙ্গাইলের মির্জাপুরে আইবিএল ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার পাথরঘাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেকু মেশিন দিয়ে অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।
জানা গেছে, ভাটামালিক ইব্রাহীম মিয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ইট তৈরি ও পুড়িয়ে আসছিলেন।
বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে এলে সোমবার ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ভেকু মেশিন দিয়ে ভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর ও সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে তেল না পেয়ে জেলা শহরের কুসুমভাগ এলাকায় মৌলভীবাজার-সিলেট সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী আন্দোলন করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় মৌলভীবাজার-সিলেট সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
৫ মিনিট আগে
নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মাদারীপুর জেলা সদরের কাউদিয়া গ্রামের রিয়াজ খাঁর মেয়ে।
১ ঘণ্টা আগে