
বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে টাঙ্গাইলের মির্জাপুরে হাসমত উল্লাহ হাসু (৩০) নামের এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের ভাই রহমত উল্লাহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা করেন।
হাসমত উল্লাহ হাসু জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি টাঙ্গাইল বেবিস্ট্যান্ড উপশাখা আইএফআইসি ব্যাংকের টিএসটি বিভাগে চাকরি করেন বলে জানা গেছে।
আর গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের রমজান আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬) এবং একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইয়ামিন ইসলাম (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রীর নিশির সঙ্গে হাসমত উল্লাহ হাসুর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। রাশেদুল দেশে আসার পরও তাঁদের যোগাযোগ অব্যাহত থাকে।
এ সময় স্বামী-স্ত্রী পরিকল্পনা করে হাসুকে দেখা করতে আসতে বলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেখা করতে গেলে রাসেদুল ইসলাম ও ইয়ামিন ইসলাম মিলে হাসুকে আটক করে চোর অপবাদ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসমত উল্লাহর মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তবে ঘটনার পর প্রেমিকা নিশি পালিয়ে যান।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ডেকে চোর অপবাদ দিয়ে মারধর করায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিশি পলাতক বলে তিনি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়ার বাসা থেকে সাগর মিয়ার মরদেহ এবং গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে খিলগাঁও তিলপাপাড়ার ১৩ নম্বর রোডের বাসা থেকে সৈয়দ রিফাত আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
৪ মিনিট আগে
মৌলভীবাজারে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে তেল না পেয়ে জেলা শহরের কুসুমভাগ এলাকায় মৌলভীবাজার-সিলেট সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী আন্দোলন করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় মৌলভীবাজার-সিলেট সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
৮ মিনিট আগে
নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জের সিঙ্গাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি।
১ ঘণ্টা আগে