
টাঙ্গাইলের মধুপুরে শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জমির মালিকানা নিয়ে মধুপুর পৌরসভার সাবেক মেয়র পরিবারের সঙ্গে সৃষ্ট এই দ্বন্দ্ব ঘিরে বণিক সমিতির সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৫ মে) দুপুরে মধুপুর শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বণিক সমিতির নেতারা গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেন।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু জানান, মধুপুর মৌজার হালদাগ ৭২৭ খতিয়ানের ৩৫৫৬ দাগের ৮ শতাংশ জমি সমিতির নামে কেনা হয়েছে। জমির নামজারি সম্পন্ন হওয়ার পর সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করলে মধুপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম সরকার সহিদের ছেলে আদিত্য সরকার ও স্ত্রী লিলি সরকার তাঁদের লোকজন নিয়ে বাধা দেন।
অভিযোগে আরও বলা হয়, রাতের বেলা তাঁরা সমিতির সীমানা ভেঙে প্রাচীর নির্মাণ করেন। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিরা লোকজন নিয়ে সমিতির কার্যালয়ে প্রবেশ করে বণিক সমিতির নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা। অন্যথায় মধুপুরের ব্যবসায়ীরা ধর্মঘট করবেন বলেও ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
এ ব্যাপারে আদিত্য সরকার বলেন, মধুপুর শিল্প ও বণিক সমিতি জমি কিনেছে, এটা সত্য। কিন্তু জমির সামনের দিকের রাস্তা তাদের কিনে ব্যবহার করতে বলা হয়েছে। তারা তাতে রাজি না থাকায় এই সমস্যা দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, সহসভাপতি জহুরুল ইসলাম মাধু, ব্যবসায়ী ও রাজনীতিক মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল মজিদ, সহসাধারণ সম্পাদক হুরমুজ আলী ফকির ও স্বপন কুমার সাহা, কোষাধ্যক্ষ আশিকুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক হাসান আলী, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোশারফ হোসেনসহ কার্যকরী পরিষদের অনেকেই উপস্থিত থেকে তাঁদের বক্তব্য তুলে ধরেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
৩ ঘণ্টা আগে