শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে জিম্মি করে এক গৃহবধূকে (২৫) তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অবস্থিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সকাভেটর দিয়ে কিলন ভেঙে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ এলাকায় অবস্থিত মেসার্স মক্কা ব্রিকস...

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা এলাকায় হাফিজ ভূঁইয়া ও রুবেল কাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোয় প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।