
শরীয়তপুরের নড়িয়ায় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বায়না দলিল তৈরি এবং তা ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের মতিউর রহমান ব্যাপারী (৬০), দক্ষিণ চাকধ গ্রামের সাবিনা আক্তার (২৬) ও কলুকাঠি গ্রামের শিল্পী বেগম (৪২)। সাবিনার শিশুসন্তান থাকায় তাঁকে আদালত জামিন দিয়েছেন। অন্যদের কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নড়িয়ার দক্ষিণ চাকধ গ্রামের ফজলুল করিম হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদারের সঙ্গে একই এলাকার মজিদ হাওলাদারের ছেলে বাবু হাওলাদারের জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধের ধারাবাহিকতায় বাবু হাওলাদার, তাঁর স্ত্রী সাবিনা আক্তার, শ্বশুর মতিউর রহমান ব্যাপারী, বোন শিল্পী বেগমসহ তাঁদের লোকজন মিলে উজ্জ্বল হাওলাদারের স্বাক্ষর জালিয়াতি করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি ভুয়া বায়না দলিল তৈরি করেন। পরে বাবু সাবিনা ২০২৪ সালের ৭ মার্চ স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তৈরি করা বায়না দলিল শরীয়তপুর আদালতে দাখিল করে উজ্জ্বল হাওলাদারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
পরে উজ্জ্বল হাওলাদার বাদী হয়ে বাবু হাওলাদার, তাঁর স্ত্রী সাবিনা আক্তার ও শ্বশুর মতিউর রহমান ব্যাপারী ও বোন শিল্পী বেগমসহ ছয়জনের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বায়না দলিল তৈরি এবং তা ব্যবহার করে মামলা দিয়ে হয়রানির অভিযোগে শরীয়তপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাল্টা মামলা করেন। মামলার তদন্তে সিআইডির ফরেনসিক পরীক্ষায় স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া বায়না দলিল তৈরির অভিযোগে করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এক নারীর শিশুসন্তান থাকায় আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন। অন্য দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
১ ঘণ্টা আগে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগা
২ ঘণ্টা আগে
খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে