এমপির নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আটক ৪১
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে হামলার ঘটনায় ৪১ জেলেকে আটক করা হয়েছে। অভিযানকালে প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।


অভিযোগ তদন্তে পুলিশ কর্মকর্তার ১০ হাজার টাকা দাবির অডিও ফাঁস
শরীয়তপুরের জাজিরা থানায় করা লিখিত অভিযোগের তদন্তে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোন কথোপকথনের অডিও রেকর্ডে টাকার অঙ্ক উল্লেখসহ বিকাশ নম্বর দেওয়ার কথা শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের

মজুত ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল, হাসপাতালে গৃহবধূ
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে রোকেয়া বেগম রান্নাঘরে গেলে সেখানে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন।

শরীয়তপুরের জাজিরা: ১২ শ কোটির তীর রক্ষা প্রকল্পে ভাঙন, আতঙ্ক
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।












