
শরীয়তপুরের নড়িয়ায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে বেশ কয়েকজন জামায়াতের কর্মী নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।
এ সময় বাড়িতে তল্লাশি চালানো হলে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম, টাকা বিতরণের কিছু কাগজসহ জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মীকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ব্যাগভর্তি টাকা পাওয়া গেছে। এরপর ঘটনাস্থলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসেন। জানতে পেরেছি, সেখানে ৭ লাখ ২০ হাজার টাকা ছিল। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে একজনকে দুই বছরের কারাদণ্ড দেন।’

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
১ ঘণ্টা আগে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগা
২ ঘণ্টা আগে
খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে