
নির্বাচনী জনসভায় ‘জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না’ বলে ভোটারদের হুমকি দেওয়া বিএনপি নেতা মতিউর রহমান সাগরকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। মতিউর শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলার বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় মতিউর রহমান ওই বক্তব্য দেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল)।
এ ঘটনায় গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ‘আপনি সাম্প্রতিক একটি জনসভায় আপনার বক্তব্যে বলেছেন—জামায়াত রাজাকারদের ভোট দিলে কোনো আওয়ামী লীগের লোককে শান্তিতে ঘরে থাকতে দেবেন না—এমন বক্তব্যের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এটি দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী গর্হিত কাজ, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সুতরাং, আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এর যথাযথ কারণ দর্শিয়ে আগামী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হইল। বিষয়টি অতীব জরুরি।’
বক্তব্যের বিষয়ে বিএনপি নেতা মতিউর রহমান সাগর গত রোববার দুপুরে ফেসবুক লাইভে এসে বলেন, ‘কে বা কারা আমার একটি বক্তব্য এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) মাধ্যমে কাটছাঁট করে ভাইরাল করেছে। ওই বক্তব্য আমার নয়। একটি দুষ্টচক্র বিভ্রান্তি ছড়ানোর জন্য এআইয়ের মাধ্যমে ভিডিও ছড়িয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।’ তবে শোকজের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে