নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে বেলাব থানা-পুলিশ।


নরসিংদীর বেলাবতে মাদক সেবনের অভিযোগে শামসুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলা সদরের মাটিয়ালাপাড়া এলাকার একটি বাগানবাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

হাবিবুল্লা পাঠান দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল তাঁর। দেড় মাস আগে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর ফুসফুসের ক্যানসার চতুর্থ পর্যায়ে চলছিল, মুখে খাবার বা ওষুধ খাওয়ানো যাচ্ছিল না।

হেলিকপ্টারে করে মাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে ফিরেছেন মালয়েশিয়াপ্রবাসী দুই ভাই মো. হানিফ মিয়া ও মানিক বাদশা ক্বাদরী। এ ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ।