নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে শিবপুর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান।


নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সখিনা বেগম ও অপর ছেলে নুরুন্নবী রাশেদ আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) পালিয়ে গেছেন...

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে তিন বাড়ির মালিককে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস বলছে, প্রায় পাঁচ বছর ধরে এসব সংযোগে সরকারের ক্ষতি হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা।

আজ শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।