Ajker Patrika

নরসিংদীর বেলাবতে ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল গ্রেপ্তার
ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি মো. এহসান উল্লাহ পিয়াল। ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে বেলাব বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল বেলাব উপজেলার নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাব থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নির্দিষ্ট মামলায় এহসান উল্লাহ পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আইনি প্রক্রিয়া শেষে নির্ধারিত সময়ে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত