নরসিংদীর বেলাবতে আলামিন (২৭) নামে এক ইঞ্জিনিয়ারকে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শামীমা পারভীন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী খন্দকার হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন-নরসিংদীর বেলাব উপজেলার মরিচাকান্দি গ্রামের রহুল আমিন ওরফে রাহুল (২১), একই গ্রামের মো. কাউছার মিয়া (২২), ভাটেরচর গ্রামের মো. হৃদয় মিয়া (২০), রুবেল (৩২), দুলালকান্দি গ্রামের রাকিবুল ইসলাম শুভ (২০), একই গ্রামের মাহিন (১৯), নোয়াকান্দি গ্রামের সাইদুল (৩০), ভৈরব থানার দড়িচন্ডিবের এলাকার সুমন ওরফে সুন্দর সুমন (২৯), বাঁশগাড়ী (মানিকদী) গ্রামের আশাব উদ্দিন ওরফে শাকিল (৩০) ও রায়পুরা থানার সাহেরচর গ্রামের রিপন (২৮)।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী প্লানভিউ নামে একটি বেসরকারি ফার্মের উপসহকারী প্রকৌশলী ও রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আলামিন নরসিংদীর অফিস থেকে মোটরসাইকেলযোগে রায়পুরায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে দুর্বৃত্তরা আটকে তার হাত, পা বেঁধে শ্বাসরোধ ও কুপিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের পিতা নাজিম উদ্দিন বাদী হয়ে ১২ জনকে আসামি করে বেলাব থানায় হত্যা মামলা করেন।
মামলায় পুলিশ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। আদালত ওই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী খন্দকার হালিম আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলার ১০ আসামির মধ্যে দুই আসামি মাহিন ও রাকিবুলের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। বাকি ৮ জন আসামি পলাতক রয়েছেন। এর মধ্যে ৩ জন আদালত হতে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে